স্ত্রীর সামনেই নদীতে ঝাঁপ দিলেন স্বামী

আপডেট : ০৪ আগস্ট ২০২০, ২২:১৯

ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা

কুড়িগ্রামের ফুলবাড়ীতে শ্বশুরবাড়ি যাওয়ার পথে শেখ হাসিনা ধরলা সেতুর ওপর থেকে  স্ত্রীর সামনে নদীতে লাফিয়ে পড়ে মারা গেছেন এক ব্যক্তি।

ঐ ব্যক্তির নাম জোবায়ের আলম জয় (২৩)। তিনি উপজেলার চন্দ্রখানা কলেজপাড়ার স্কুলশিক্ষক আমীর হোসেনের ছেলে। ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার রায় জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।