বিএনপি নেতা সাবেক প্রতিমন্ত্রী মান্নানের ইন্তেকাল

আপডেট : ০৫ আগস্ট ২০২০, ০০:৫৪

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক বিমান প্রতিমন্ত্রী আবদুল মান্নান (৭৮) মারা গেছেন। বার্ধক্যজনিত নানা জটিলতায় হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন কিডনি, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ নানা জটিলতায় ভুগছিলেন। গত রবিবার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার মরদেহ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।

আজ বুধবার সকাল ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বেলা ১২টায় ধানমন্ডি ঈদগাহ মাঠে এবং বিকাল ৩টায় নবাবগঞ্জের গালিমপুর সোনাবান বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ও বিকাল ৪টায় দোহার-নবাবগঞ্জ কলেজ মাঠে চতুর্থ জানাজা শেষে তাকে ঢাকার আজিমপুর কবরস্থানে স্ত্রীর কবরের পাশে দাফন করা হবে।