রাষ্ট্রীয় মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া

আপডেট : ০৬ জানুয়ারি ২০১৯, ২২:০৬

রণজিত্ চাকি

চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রণজিত্ চাকি (৬৮) ৫ জানুয়ারী রাতে তার নিজ বাড়িতে পরলোকগমন করেন। তিনি দীর্ঘদিন যাবত্ ডায়াবেটিস ও কিডনীজনিত সমস্যায় ভুগছিলেন। রবিবার সকালে চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে তার মরদেহ রাখা হলে মরহুমের স্মরণে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা প্রশাসকের প্রতিনিধি সহকারী কমিশনার অনিক চক্রবর্তী, জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আবদুর রহমান, হিন্দু বৌদ্ধ খৃীষ্টান ঐক্যপরিষদের সভাপতি অ্যাড. বিনয় ভূষণ মজুমদার সহ আরো অনেকে। পরে রাষ্ট্রীয় সালাম ও মর্যাদা দেওয়ার পর বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করা হয়।