তথ্যপ্রযুক্তি ডেস্ক
ফেসবুক-এর এই বিভাগটি শুধুমাত্র মিউজিক ভিডিও স্ট্রিমিংয়ের জন্যই চালু করা হল। এই ফিচারের সুবিধা ভারত ছাড়াও থাইল্যান্ড ও মার্কিন যুক্তরাষ্ট্রেও পাওয়া যাবে। আরও উপভোগ্য এবং আকর্ষণীয় হল ফেসবুক ! চালু হল মিউজিক ভিডিও সেকশন!
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হিসাবে বিশ্বজুড়ে বেশ জনপ্রিয় মার্ক জুকারবার্গের ফেসবুক। এই প্ল্যাটফর্মকে ইউজারের কাছে আরও উপভোগ্য এবং আকর্ষণীয় করে তুলতে চালু হল নতুন মিউজিক ভিডিও সেকশন! ফেসবুক-এর ওয়াচ প্ল্যাটফর্মের জন্য এই নতুন অফিসিয়াল সেকশনের কথা গত শনিবারই ঘোষণা করেছে সংস্থা।
ফেসবুক-এর এই বিভাগটি শুধুমাত্র মিউজিক ভিডিও বা ভিডিও স্ট্রিমিংয়ের জন্যই চালু করা হল। এতদিন পর্যন্ত এই বিভাগটিতে একচেটিয়া আধিপত্য ছিল ইউটিউব-এর। এ বার ইউটিউব-এর সঙ্গে কড়া প্রতিদ্বন্দ্ব্বিতায় নামছে ফেসবুক। ইতিমধ্যে একাধিক মিউজিক সংস্থার সঙ্গে সত্ত্ব সংক্রান্ত চুক্তি সেরে ফেলেছে ফেসবুক।
ফেসবুক-এর নতুন এই ফিচারের সুবিধা ভারত ছাড়াও থাইল্যান্ড ও মার্কিন যুক্তরাষ্ট্রেও পাওয়া যাবে। শুধু সিনেমার গানই নয়, গজল, ধর্মীয় সঙ্গীত, ভজন, ইন্দিপপ-সহ লক্ষাধিক জনপ্রিয় গান রয়েছে এই তালিকায়। এখন সংস্থার প্ল্যাটফর্মে থাকা বিশ্বব্যাপী অসংখ্য মানুষ ফেসবুক এবং ইনস্টাগ্রাম মাধ্যমগুলোতে তাদের পছন্দের গান শুনতে পাবেন।
এদিকে মিউজিক ভিডিওর জন্য আমেরিকার সনি মিউজিক, ইউনিভার্সাল মিউজিক গ্রুপ, ওয়ার্নার মিউজিক গ্রুপ, বিএমজি-সহ একাধিক সংস্থার সঙ্গে চুক্তি সেরে ফেলেছে ফেসবুক। ফেসবুক-এর ওয়াচ প্ল্যাটফর্ম সমপ্রসারণের জন্যই এই পদক্ষেপটি নেওয়া হয়েছে। ফেসবুক-এর এই লাইসেন্স টিকটকের মতো অ্যাপ রেসো তৈরি করতেও সাহায্য করবে যা ইতিমধ্যেই ইনস্টাগ্রামে উপলব্ধ।
