বিশ্বমন্দার মধ্যেও এগিয়ে যাচ্ছে বাংলাদেশ

আপডেট : ০৫ আগস্ট ২০২০, ২১:০৯

জগন্নাথপুরে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা

জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ আসনের সদস্য সদস্য পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, বিশ্বব্যাপী মহামারি করোনা ভাইরাস সংক্রমণ গুরুত্বের সঙ্গে মোকাবিলায় নানান পদক্ষেপ গ্রহণ করার ফলে বিশ্বের অন্য দেশের চেয়ে বাংলাদেশে আক্রান্ত এবং মৃত্যুর হার কম রয়েছে। তিনি বলেন, বিশ্বমন্দার মধ্যেও বাংলাদেশ সফলভাবে এগিয়ে যাচ্ছে।

এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে শেখ হাসিনার নেতৃত্বের বিকল্প নেই। মঙ্গলবার জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত ঈদ পুনর্মিলনী সভায় মন্ত্রী প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় এতে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ সহসভাপতি সিদ্দিক আহমেদ।