জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটে নতুন করে আরো ১৮ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭৮০ জনে। সিভিল সার্জন ডা. সেলিম মিঞা বুধবার সকালে এ তথ্য জানান।
জেলা সিভিল সার্জন অফিসের কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, ঢাকায় পাঠানো ৩৮ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। এর মধ্যে ১৮ জনের পজিটিভ রিপোর্ট বলে জানা গেছে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হলো ৭৮০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫৯৮ জন। মারা গেছেন চার জন।
সিভিল সার্জন জানান, আক্কেলপুর উপজেলার গোপিনাথপুর হেলথ অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটে আইসোলেশন ওয়ার্ডে চিকিত্সাধীন করোনা আক্রান্তরা ভালো আছেন।
