ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা
ফরিদগঞ্জে বালিথুবা পশ্চিম ইউনিয়নে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে ইউসুফ খান (৬৫) নামে এক মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে ঐ ইউনিয়নের সকদিরামপুর গ্রামের খান বাড়ি মসজিদে এ ঘটনা ঘটে। সে মৃত আহম্মদ খানের ছেলে।
হাসপাতাল ও মৃতের পরিবারের লোকজন জানায়, মসজিদে জোহর নামাজের আজান দিতে যায় ইউসুফ। মাইকের সুইচ দিতে গেলে মুহূর্তের মধ্যে সে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। তাত্ক্ষণিক তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক নুরুল আলম মজুমদার তাকে মৃত ঘোষণা করেন।
