জগন্নাথপুরে অস্ত্রসহ যুবক আটক

আপডেট : ০৫ আগস্ট ২০২০, ২১:১১

জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা

জগন্নাথপুরে সৈয়দ সাইদুল হক (২৬) নামে এক যুবককে অস্ত্রসহ আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১১টায় উপজেলার সৈয়দপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। সে শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর (আগুনকোনা) গ্রামের সৈয়দ ফয়জুল হকের ছেলে।

থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করেছে। বুধবার তাকে আদালতে পাঠানো হয়েছে।