মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এবার তিনিরিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনের ভাষণ দিবেন হোয়াইট হাউজ থেকেই। নর্থ ক্যারোলাইনার শার্লটে এই ভাষণ দেওয়ার পরিকল্পনা ছিল। সেটি তিনি বাতিল করে দিয়েছেন। হোয়াইট হাউজের সংশ্লিষ্টরা বলছেন, করোনার ভয়ে প্রেসিডেন্ট এই সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে করোনার ঝুঁকিকে পাত্তা না দিয়ে ওকলাহোমায় নির্বাচনী সভা করে ব্যাপক সমালোচিত হয়েছিলেন তিনি। ফক্স নিউজের সঙ্গে একটি সাক্ষাতকারে তিনি নিজেই একথা বলেছেন।
তবে ট্রাম্প বলেন, আমরা একদম চুড়ান্ত সিদ্ধান্ত নেইনি। তবে এটি সম্পর্কে চিন্তাভাবনা করছি। এটি করোনা থেকে সুরক্ষার দিক থেকে সবচেয়ে সহজ হবে। এছাড়া মানুষের আর্থিক সক্ষমতাও যথেষ্ট কমে গেছে। তাই দূর দূরান্ত থেকে সমর্থকদের আসাও যথেষ্ট কষ্টকর হবে।তাই সব ব্যবস্থার ভালো বিকল্প হতে পারে হোয়াইট হাউজ।
প্রশ্ন উঠেছে হোয়াইট হাউজকে দলীয় রাজনৈতিক কাজে ব্যবহার করা আইনসম্মত কি না। বিশ্লেষকরা বলছেন, সাধারণত কিছু ব্যতিক্রম ছাড়া রাজনৈতিক ক্রিয়াকলাপের জন্য সরকারী সম্পত্তি এবং কর্মচারীদের ব্যবহার নিষিদ্ধ। তবে প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টকে এই নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ফলে ট্রাম্পকে কোনো আইনি বাধায় পড়তে হবে না।
