গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় নতুন করে এক স্বাস্থ্যকর্মীসহ আরও ৪ জনের করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৮৪ জনে। এর মধ্যে ২১১ জন সুস্থ হয়েছেন। মারা গেছেন ১ জন। আক্রান্ত ৭২ জন তাদের বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।
কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুশান্ত বৈদ্য আজ বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত মঙ্গলবার ৬ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। এর মধ্যে পৌরসভার বাগান উত্তরপাড়া গ্রামের ১ জন, ডহরপাড়া গ্রামের ১ জন, কোটালীপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ও ১স্বাস্থ্যকর্মীসহ মোট ৪ জনের বুধবার রাতে করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। আক্রান্তদের বাড়ী লকডাউন করা হয়েছে।
ইত্তেফাক/এমআরএম
