মানিকগঞ্জের ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের পুটিয়াজানি এলাকায় রাক্ষুসে জালে জড়িয়ে আবির হোসেন (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বন্যার পানিতে গোসল করতে নেমে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আবির ওই এলাকার লাভলু মিয়ার ছেলে। সে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২য় শ্রেণীর ছাত্র ছিল।
বিষয়টি নিশ্চিত করে ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম বলেন, দুপুরে বাড়ির পাশের বন্যার পানিতে গোসল করতে নামে আবির। এ সময় পানির স্রোতে ভেসে এক জেলের রাক্ষুসে জালে জড়িয়ে যায়। পরে সেখানেই জালে জড়িয়ে মারা যায় সে। এ ঘটনার পর নিহত শিশুর মরদেহ উদ্ধার করে তার পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হয়। আর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
ইত্তেফাক/আরকেজি
