পলাশে পৌর কাউন্সিলরসহ আরো তিন জনের করোনা শনাক্ত

আপডেট : ০৬ আগস্ট ২০২০, ২১:৩৩

পলাশে নতুন করে এক স্বাস্থ্যকর্মী ও পৌর কাউন্সিলরসহ তিন জন করোনা ভাইরাস রোগী শনাক্ত হয়েছে। বুধবার রাতে এ তথ্য নিশ্চিত করেন পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নাসির উদ্দিন। এ নিয়ে পলাশ উপজেলায় মোট ১৪৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে ঘোড়াশাল পৌরসভার কাউন্সিলর, পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন নার্স ও ঘোড়াশাল পৌর এলাকার দড়িহাওলাপাড়া গ্রামের একজন নারী রয়েছেন।