শ্রীপুরের নাকোল গ্রামে বৃহস্পতিবার সকালে অটোবাইকের ব্যাটারি বিস্ফোরিত হয়ে চালক ইমরান হোসেনের মৃত্যু হয়েছে। নিহত অটোচালক ঐ গ্রামের সুলতান মল্লিকের ছেলে। সকালে ঘুম থেকে উঠে অটোবাইকের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে ইমরান বিদ্যুত্স্পৃষ্ট হয় এবং মুহূর্তের মধ্যে অটোর ব্যাটারি বিকট শব্দে বিস্ফোরিত হয়ে আগুন লেগে যায়। এতে অগ্নিদগ্ধ হয়ে ইমরান ঘটনাস্থলেই মারা যায়।
নাকোল পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই প্রসেনজিত্ কুমার মন্ডল জানান, কোনো অভিযোগ না থাকায় নিহতের পরিবারকে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
