কাহারোল উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা আবারও বেড়েছে। কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শফিউল আজম জানান, বুধবার পর্যন্ত সাত জনসহ মোট ৭১ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। তার মধ্যে কাহারোল উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মালেক সরকারের কোভিড-১৯ পজিটিভ। তিনিসহ এই উপজেলায় মোট ৭১ জন করোনায় আক্রান্ত হয়েছেন, সুস্থ ৫৩ জন, মৃত্যুবরণ করেছেন এক জন ও চিকিত্সাধীন রয়েছেন ১৭ জন।
