ধুনটে ত্রাণসামগ্রী পেল বন্যার্ত ২০০ পরিবার

আপডেট : ০৬ আগস্ট ২০২০, ২১:৩৪

বগুড়া জেলা পুলিশ নারী কল্যাণ (পুনাক) সমিতির উদ্যোগে ধুনট উপজেলার বন্যাকবলিত ২০০ পরিবারের মধ্যে চাল, ডাল, আলু, তেল ও লবণসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে ভান্ডারবাড়ী ইউনিয়নের শহড়াবাড়ী বন্যা নিয়ন্ত্রণ বাঁধে প্রধান অতিথি হিসেবে এসব ত্রাণসামগ্রী বিতরণের উদ্বোধন করেন বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা। সমিতির সভানেত্রী রুমানা আশরাফের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আলী হায়দার চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুর রশিদ, ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা প্রমুখ।