দেশে করোনার সংক্রমণ শুরু হওয়ার পর গত মার্চে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। স্থগিত হওয়ার পরই ঢাকা ছেড়ে সাতক্ষীরায় চলে যান মুস্তাফিজুর রহমান। লম্বা সময় গ্রামের বাড়িতে কাটানোর পর সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহেই ঢাকায় আসছেন বাঁ-হাতি এই পেসার।
ঢাকায় ফিরে অনুশীলনও শুরু করবেন মুস্তাফিজ। বিষয়টি গতকাল সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন মুস্তাফিজ। ‘আগামী সপ্তাহে ঢাকায় আসব। এখনো দিন-তারিখ ঠিক করিনি। এসে মিরপুরে মুশফিক ভাইদের সঙ্গে ব্যক্তিগতভাবে অনুশীলন করব।’
গ্রামে থেকে বিসিবির সূচি অনুযায়ী ফিটনেসের কাজ করেছেন মুস্তাফিজ। তবে বোলিংটা সেভাবে হয়নি। ঈদের আগে মুশফিক-ইমরুলদের অনুশীলন দেখে সাহস পেয়েছেন কাটার মাস্টার। মিরপুর স্টেডিয়ামে ঈদের পর ৮ আগস্ট থেকে শুরু হবে ক্রিকেটারদের অনুশীলন। তার এক সপ্তাহ পর শুরু হতে পারে জাতীয় দলের ক্যাম্প।
