আধুনিক বাসস্ট্যান্ড প্রয়োজন

আপডেট : ০৬ আগস্ট ২০২০, ২১:৪৬

১৯৯৭ সালে গলাচিপা পৌরসভা ঘোষণার ২৩ বছর পার হলেও বাসস্ট্যান্ড নির্মিত হয়নি। গলাচিপার রাবনাবাদ নদীর ঐ পাড়ে হরিদেবপুরে গাড়ি থামানো হয়। এদিকে ২০১২ সালে আধুনিক মানের বাসস্ট্যান্ড নির্মাণ প্রকল্পে বেসরকারি একটি সংস্থার অর্থ বরাদ্দের আশ্বাসে পৌর কর্তৃপক্ষ নিজস্ব অর্থায়নে ৩ নং ওয়ার্ডের বেড়িবাঁধের পাশের জমিটি মাটি দিয়ে ভরাট করেন। পরে ঐ প্রকল্প থেকে অর্থের জোগান পাওয়া যায়নি বলে বাসস্ট্যান্ড নির্মাণের বিষয়টি ঝুলে যায়। পটুয়াখালী থেকে গলাচিপার বাসভাড়া ৫৫ টাকা নির্ধারণ করা হলেও গন্তব্যে পৌঁছাতে ৬৩ টাকা লাগে। এদিকে প্রস্তাবিত জায়গায় পৌর শহরের আবর্জনা ফেলা হচ্ছে। দুর্গন্ধে অতিষ্ঠ বাসিন্দারা। অতি দ্রুত আধুনিক মানের বাসস্ট্যান্ডের সুবিধা চায় উপজেলাবাসী।

নিয়ামুর রশিদ শিহাব

গলাচিপা, পটুয়াখালী