নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। গতকাল পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার বিকালে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে সজীব হোসাইনকে (২৬) গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
সজীব জানায়, তারা দীর্ঘদিন ধরে অনলাইন প্রচারণাসহ রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করে রক্তক্ষয়ী সশস্ত্র সংগ্রামের মাধ্যমে বাংলাদেশে খিলাফত প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিল। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
