করোনায় চবি শিক্ষকের মৃত্যু

আপডেট : ০৭ আগস্ট ২০২০, ১২:০৪

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) গণিত বিভাগের অধ্যাপক ড. শফিউল আলম তরফদার। 

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত ১০টার দিকে চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. রবিউল হাসান ভুঁইয়া।  

এ বিষয়ে গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আমান উল্লাহ বলেন, আমাদের বিভাগের শফিউল আলম তরফদার স্যার  করোনায় আক্রান্ত হয়ে পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এছাড়াও তিনি ডায়াবেটিস ও কিডনি সমস্যায়ও ভুগছিলেন। প্রথমে তিনি হাসপাতালের কেবিনে ছিলেন। হঠাৎ করে তার অক্সিজেন স্যাচুরেশন লেভেল কমে যাওয়ায় আইসিইউতে নিয়ে যাওয়া হয়। এবং সেখানেই মৃত্যু হয়।

ইত্তেফাক/এমআর