রাণীশংকৈলে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১

আপডেট : ০৭ আগস্ট ২০২০, ২১:০৪

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) সংবাদদাতা

রাণীশংকৈলের সম্পদবাড়ি গ্রামে বৃহস্পতিবার জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। সংঘর্ষে আহত হয়েছেন ১৭ জন। নিহত ব্যক্তি সম্পদবাড়ি গ্রামের সিরাজুল আলমের ছেলে জাহাঙ্গীর আলম (৩৮)।

রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ আব্দুল মান্নান জানান, ইসমাইল হোসেন ওরফে নাবালক চেয়ারম্যান ও মুশা মাস্টার গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।  এ ব্যাপারে  ইসমাইল হোসেন বাদী হয়ে থানায় বিভিন্ন ধারায় মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ গোলাম রব্বানী নামের একজনকে গ্রেফতার  করেছে। বাকি আসামিদের মধ্যে আট জন পুলিশ পাহারায় হাসপাতালে চিকিত্সাধীন আছে। অপর পাঁচ জন পলাতক।