গাইবান্ধায় আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু

আপডেট : ০৭ জানুয়ারি ২০১৯, ১০:০৭

তীব্র শীতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে শুমর্ত্য ভান বেওয়া (৭১) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। রবিবার সন্ধ্যায় গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার খোলাহাটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

 

মৃত শুমত্য বেওয়া ওই গ্রামের মৃত জব্বার আলীর স্ত্রী। জানা গেছে, শীত নিবারণের জন্য ঘরের মধ্যে পুরনো কাপড়ে আগুন জ্বালান তিনি। অসাবধানতবশত সেই আগুন পড়নের কাপড়ে ও শরীরে লেগে দগ্ধ হয়ে মারা যান। রসুলপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) মেম্বার মো. আলম মিয়া এ খবর নিশ্চিত করেছেন।

 

ইত্তেফাক/এএম