ডামুড্যায় পাওনা টাকা চাওয়ায় বৃদ্ধকে পিটিয়ে আহত

আপডেট : ০৮ আগস্ট ২০২০, ০৩:১৫

শরীয়তপুরের ডামুড্যা উপজেলার চরমালগাঁও ইউনিয়নে পাওনা  টাকা চাওয়ায় মো. নান্নু  মাদবর (৬৫) নামের এক বৃদ্ধকে পিটিয়ে আহত করেছেন এবং তার সমিতি জমা দেওয়ার জন্য আনা ৮২ হাজার টাকা ছিনতাই করেছে আব্দুর রহমালি হাওলাদার (৫০) ও তার কনিষ্ঠ পুত্র বাবু হাওলাদার। শুক্রবার রাত ৯ টার সময়  চরমালগাঁও ইউনিয়নে এই ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত আব্দুর রহমালি হাওলাদারের কাছ থেকে মো. নান্নু মাদবর  ১ লাখ ৭৯ হাজার টাকা পান। যা চাওয়ায় আব্দুর রহমালি হাওলাদার ও তার কনিষ্ঠ পুত্র মিলে বিদেশি স্টিলের হাত লাইট দিয়ে পিটিয়ে আহত করেন বৃদ্ধ মো. নান্নু  মাদবরকে। এছাড়াও সমিতিতে জমা দেওয়ার জন্য আনা ৮২ হাজার টাকাও  ছিনিয়ে নিয়ে যায় অভিযুক্তরা। 

এ বিষয়ে ডামুড্যা থানার এস আই মাহাবুব বলেন, এ সম্পর্কিত একটা অভিযোগ আমরা পেয়েছি। সুষ্ঠু তদন্ত করে দোষীকে শাস্তির আওতায় আনা হবে।                                                                                                                                                      
ইত্তেফাক/কেকে