প্রদীপ দাসের স্থলাভিষিক্ত হচ্ছেন চান্দিনার ওসি ফয়সল

আপডেট : ০৮ আগস্ট ২০২০, ১৯:০৮

কক্সবাজারের টেকনাফ থানার সমালোচিত ওসি প্রদীপ দাসের স্থলাভিষিক্ত হচ্ছেন কুমিল্লার চান্দিনা থানার অফিসার ইনচার্জ মো. আবুল ফয়সল। 

চট্টগ্রাম রেঞ্জ অফিস ডিআইজি কার্যালয়ের এক জরুরি আদেশে শনিবার কক্সবাজার পুলিশ সুপার কার্যালয়ে যোগদান করে টেকনাফ থানার দায়িত্ব নিবেন তিনি। শুক্রবার (৮ আগস্ট) সন্ধ্যায় ডিআইজি কার্যালয় থেকে তার ওই বদলির আদেশটি কার্যকর করা হয়। 

আবুল ফয়সল ২০১৮ সালের ৫ নভেম্বর চান্দিনা থানায় অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার পানিয়ারূপ গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুর রউফের ছেলে। 

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় বাড়িতে হাঁস যাওয়ায় দুইদল গ্রামবাসীর সংঘর্ষ, ৩ পুলিশসহ আহত ৪০

পুলিশ সূত্রে জানা যায়, টেকনাফে আলোচিত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানকে গুলি করে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হয় টেকনাফ থানার ওসি প্রদীপ দাস। টেকনাফ থানার ওসি’র শূন্য পদে রেঞ্জের সিনিয়র ও অভিজ্ঞ কয়েকজন ওসি’র তালিকায় শীর্ষে থাকা আবুল ফয়সলকে চূড়ান্ত করেন রেঞ্জ ডিআইজি খন্দকার গোলাম ফারুক। 

ইত্তেফাক/এসি