সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
সৈয়দপুরে সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন বন্ধনের ১২তম আসরে মাটির গান পরিবেশন করা হয়েছে। শুক্রবার রাতে এসআর প্লাজার ২য় তলায় সংগঠনের কার্যালয়ে এ উপলক্ষ্যে আলোচনা সভা ও গানের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি আশরাফুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন কবি শেখ আব্দুল আউয়াল, বন্ধন উপদেষ্টা এম আরমান, বেলাল হোসেন প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন বন্ধনের সাধারণ সম্পাদক রইজ উদ্দিন রকি। অনুষ্ঠানে অতিথি শিল্পী হিসেবে শিল্পী রথীন্দ্রনাথ রায়ের ভাই তরুণ রায় ও নারায়ণ রায় মাটির গান পরিবেশন করেন।
