সাতক্ষীরা প্রতিনিধি
আশাশুনি উপজেলার বিভিন্ন নদীতে অবৈধ নেটজাল পেতে রেণু পোনা নিধনের অভিযোগ উঠেছে। উপজেলার বেতনা নদীর কয়েক কিলোমিটার তীর জুড়ে বিভিন্ন স্থানে নদীর ভাটা শুরু হলে রেণু সংগ্রহ করার দৃশ্য দেখা যায়। কিশোর-যুব-বয়স্করা এ সময় উত্সবে মাতে নদীর চরে মাছ ধরার কাজে। নদীর তীর জুড়ে সে াতের বিপরীতে ছোট ছোট এলাকা নিয়ে খুঁটি পুঁতে রাখা হয়। জোয়ারের সময় উজানে বাগদা চিংড়ির পোনা ও রেণু উঠে আসে। জালে আটকে থাকা ছোট ছোট মাছ ও কাঁকড়া মরে যায় বা ফেলে দিয়ে নিধন করা হয়। উপজেলা সহকারী মত্স্য কর্মকর্তা মো: মোস্তাফিজুর রহমান বলেন, এসব রেণু নিধন বন্ধে কয়েক বার মোবাইল কোর্টে জরিমানা ও নেটজাল বিনষ্ট করা হয়েছে। সচেতনতা সৃষ্টির জন্য প্রচারণা ও সভা করা হয়েছে। প্রয়োজনে আবারও মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবস্থা নিতে ইউএনওসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করা হবে।
