কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা
কমলগঞ্জের দলই চা-বাগান অবিলম্বে খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন পালিত হয়েছে। শনিবার সকাল ৯টায় কমলগঞ্জ সদর ইউনিয়নের ফুলবাড়ি চা-বাগানে চা-শ্রমিক, চা-ছাত্র যুব পরিষদ মানববন্ধন কর্মসূচি পালন করে। ফুলবাড়ি চা-বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি মনোরঞ্জন পালের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়ন মনু-ধলাই ভ্যালির কার্যকরী কমিটির সভাপতি ধনা বাউরী, সাধারণ সম্পাদক নির্মল দাম পাইনকা, চা-মজদুর পত্রিকার সম্পাদক সীতারাম বীন, জাগরণ যুব ফোরামের সভাপতি মোহন রবিদাস প্রমুখ।
