সৈয়দপুরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ০৮ আগস্ট ২০২০, ২১:৪২

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা

সৈয়দপুরের পল্লিতে রীনা আক্তার রানী নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী আধুনিক হাসপাতালে পাঠায় পুলিশ। সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল জানান, উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের প্রামাণিকপাড়ায় গৃহবধূ আত্মহত্যার ঘটনায় সেখানে পৌঁছে ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। তার স্বামী খাজা মঈনুদ্দীন কুমিল্লায় ওষুধ কোম্পানিতে চাকরি করেন।

তিনি আরো জানান, ময়নাতদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে।