স্টাফ রিপোর্টার, রংপুর
রংপুর সদর উপজেলার সদ্যপুষ্করিনী ইউনিয়নে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে শরিফুল (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষ্যদর্শী সূত্রে জানা যায়, সদ্যপুষ্করিনী ইউনিয়নের জয়রাম ডাঙ্গির পাতার এলাকায় ভাইয়ের সঙ্গে পুকুরে গোসল করতে নামে শরিফুল। এক পর্যায়ে ডুবে গেলে শোরগোল শুনে পাশে জমিতে কাজ করা এক প্রতিবেশীর সহযোগিতায় তাকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিত্সক শরিফুলকে মৃত ঘোষণা করেন।
রংপুর সদর থানার অফিসার ইনচার্জ সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
