ঝিনাইগাতীতে ইয়াবাসহ দুই ব্যবসায়ী গ্রেফতার

আপডেট : ০৮ আগস্ট ২০২০, ২১:৪৪

ঝিনাইগাতী (শেরপুর) সংবাদদাতা

ঝিনাইগাতীতে ৪৫ পিস ইয়াবাসহ দুই ব্যবসায়ীকে  গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার জোলগাঁও কাটাখালি ব্রিজ থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে : নালিতাবাড়ি উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বুরুঙ্গা গ্রামের সাদ্দাম হাসান ও একই গ্রামের হাবিবুর রহমান। ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর ছিদ্দিক বলেন, আসামিরা দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা চালিয়ে আসছিল।