কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেডিকেটেড কোভিড-১৯ ইউনিটে করোনা লক্ষণ ও উপসর্গ নিয়ে দুই নারীসহ চার জনের মৃত্যু হয়েছে। হাসপাতালের করোনা ইউনিটের আইসোলেশনে দুই জন, করোনা ওয়ার্ডে এক জন এবং আইসিইউতে এক জন চিকিত্সাধীন অবস্থায় মারা যান।
শনিবার দুপুরে কুমেক হাসপাতালের সহকারী সার্জন ডা. মোয়াজ্জেম সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি আরো জানান, এ হাসপাতালে উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় মৃত ব্যক্তিদের মধ্যে আইসোলেশনে জেলার চান্দিনা উপজেলার মনু মিয়ার ছেলে আবুল কাশেম, নাঙ্গলকোট উপজেলার মোতালেব মিয়ার স্ত্রী রাজিয়া বেগম, করোনা ওয়ার্ডে জেলার সদর দক্ষিণ উপজেলার ডা. শরাফত আলীর ছেলে আবদুল ওয়াদুদ ও আইসিইউতে লাকসাম উপজেলার কামরুজ্জামানের স্ত্রী তাছলিমা বেগম চিকিত্সাধীন অবস্থায় মারা যান।
