সাধন চন্দ্রকে মন্ত্রী করায় আনন্দ শোভাযাত্রা

আপডেট : ০৭ জানুয়ারি ২০১৯, ১৪:৪৫

নওগাঁর সাপাহারে নওগাঁ-১ (সাপাহার, পোরশা, নিয়ামতপুর) আসনের সংসদ সাধন চন্দ্র মজুমদারকে নতুন সরকারের খাদ্যমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছে। নিজ আসনের এমপিকে পূর্ণ মন্ত্রী করায় এলাকায় দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের মধ্যে চলছে আনন্দ-উল্লাস।

স্বাধীনতার পর এই আসন থেকে প্রথমবারের মতো কেউ মন্ত্রিসভায় ডাক পাওয়ায় আনন্দিত এলাকাবাসী। এমন সিদ্ধান্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়ে শোভাযাত্রা করেছে সাপাহার উপজেলার চাঁন মোহাম্মদ মহিলা ডিগ্রী কলেজ ও জামাননগর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

এ সময় চৌধুরী চাঁন মোহাম্মদ মহিলা ডিগ্রী কলেজ ও এর পার্শ্ববর্তী স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। কলেজের অধ্যক্ষ আবু আলী ও জামাননগর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোত্তালেব হোসেন এর নেতৃত্বে শোভাযাত্রাটি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

আরো পড়ুন: অবশ্যই দেয়াল নির্মাণ করতে হবে: ট্রাম্প

পরে কলেজ চত্বরে এসে শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

ইত্তেফাক/কেআই