সাংবাদিক সুমনকে হয়রানি না করতে ক্র্যাবের আহ্বান

আপডেট : ০৮ আগস্ট ২০২০, ২২:২২

ইত্তেফাক রিপোর্ট

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক প্রশিক্ষণ ও তথ্যপ্রযুক্তি সম্পাদক এবং এটিএন নিউজের সিনিয়র ক্রাইম রিপোর্টার ইমরান হোসেন সুমনের বিরুদ্ধে কথিত পর্নোগ্রাফি সরবরাহ ও ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কোনো ধরনের হয়রানি না করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছে ক্র্যাব। এক যৌথ বিবৃতিতে ক্র্যাবের সভাপতি আবুল খায়ের ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু বলেন, ইমরান হোসেন সুমনকে আদালত জামিন দেওয়ায় আইনের শাসন নিশ্চিত হয়েছে। কোনো প্রভাবশালী মহল বা ব্যক্তির অযথা চাপ কিংবা প্রভাবে সাংবাদিক সুমনকে যাতে কোনো ধরনের হয়রানি করা না হয়, সে বিষয়ে নজর দিতে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান নেতৃবৃন্দ।