ইত্তেফাক রিপোর্ট
সরকারি ছুটির দিনেও বিচারকাজ অনুষ্ঠিত হয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে সকাল ৯টা থেকে বেলা দেড়টা পর্যন্ত এই বিচারকাজ চলে। ‘ফজলুল হক সরদার ও অন্যান্য বনাম গ্রামীণফোন লি. ও অন্যান্য’ মামলার শুনানি হয়। গত কয়েক দিন ধরে এই মামলার শুনানি চলছে আপিল বিভাগে। মামলায় অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা, জ্যেষ্ঠ আইনজীবী কামরুল হক সিদ্দিক, সুপ্রিম কোর্ট বার সভাপতি এএম আমিন উদ্দিন প্রমুখ শুনানিতে অংশ নেন।
হাইকোর্টের স্পেশাল অফিসার মো. সাইফুর রহমান বলেন, বন্ধের দিনেও আপিল বিভাগে বিচারকাজ চলেছে।
