করোনা জয় করলেন মতলবের পৌর মেয়র

আপডেট : ০৯ আগস্ট ২০২০, ০৮:৪৩

করোনাকে জয় করলেন মতলব পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন।  গত ২৭ জুলাই নমুনা পরীক্ষায় তার দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়।

জানা যায়, করোনা ভাইরাস সংক্রমণের শুরু থেকে একজন সম্মুখ সারির যোদ্ধা হিসেবে তিনি পৌরবাসীর সেবা দিয়ে গেছেন। তিনি সচেতনতামূলক কার্যক্রম, শহরের রাস্তাঘাটে জীবাণুনাশক স্প্রে, প্রধানমন্ত্রীর উপহার বিতরণ, করোনা শনাক্ত বাড়ি লকডাউন ও খাদ্য সহায়তাসহ ভিটামিন সি যুক্ত ফলমূলসহ নানা কাজ সামনে থেকে করে গেছেন। শনিবার দ্বিতীয়বার নমুনা দিলে তার করোনা নেগেটিভ আসে।

মেয়র আওলাদ হোসেন লিটন বলেন, অবশেষে আমার যুদ্ধ জয় অর্জিত হলো, মরণব্যাধি কোভিড ১৯- এর থাবা থেকে। মহান আল্লাহ পাকের অশেষ মেহেরবানী ও আত্মীয়-স্বজন, দেশ-বিদেশের বন্ধুবান্ধব, রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ, বিভিন্ন মসজিদের ইমামগন, আমার প্রিয় পৌরবাসী ও আমার কিছু কাছের শুভাকাঙ্ক্ষী যারা আমার জন্য প্রাণভরে দোয়া করেছেন তাদের অসংখ্য দোয়া ও ভালোবাসায় দীর্ঘ প্রায় ১৫ দিন  করোনা ভাইরাসের সাথে যুদ্ধ করে আজ দ্বিতীয়বারের মতো টেস্ট রেজাল্ট নেগেটিভ পেলাম।

ইত্তেফাক/আরকেজি