আদিবাসী দিবসে মাহবুবুল এ খালিদের গান

আপডেট : ০৯ আগস্ট ২০২০, ১৯:৫৩

 

৯ আগস্ট ছিল আন্তর্জাতিক আদিবাসী দিবস। আদিবাসীদের অধিকার, ঐতিহ্য ও সংস্কৃতিকে সুরক্ষা প্রদানের স্বার্থে জাতিসংঘের সিদ্ধান্ত অনুযায়ী  প্রতিবছর দিবসটি পালন করা হয়।

দিবসটি উপলক্ষে আদিবাসীদের নিয়ে একটি গান লিখেছেন গীতিকার ও সুরকার মাহবুবুল এ খালিদ। গানটির শিরোনাম ‘আদিবাসী’। গানটিতে আদিবাসীদের প্রতি সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের বহিঃপ্রকাশ ঘটেছে। এর মাধ্যমে আদিবাসীদের মানবিক মর্যাদা প্রতিষ্ঠা ও তাদের সকল অধিকার নিশ্চিতের আহ্বান জানানো হয়েছে। প্রয়াত জনপ্রিয় সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুলের সুরে আদিবাসী গানটিতে কণ্ঠ দিয়েছেন কিশোর, রাজীব ও টিনা মোস্তারি। গানটি মাহবুবুল এ খালিদের নিজস্ব ওয়েবসাইট খালিদ সংগীত-এ প্রকাশিত হয়েছে।  উল্লেখ্য, বর্তমানে পৃথিবীতে ৭০টিরও বেশি দেশে প্রায় ৩৫ কোটি আদিবাসী জনগোষ্ঠী রয়েছে, যা পৃথিবীর মোট জনসংখ্যার ৫ শতাংশ। এসব জাতিসমূহ বিশ্বের ৮০ শতাংশের বেশি সংস্কৃতি এবং জীববৈচিত্র্য রক্ষা করছে।

 

০