ক্যান্সারে আক্রান্ত শিশু রিয়াবুলকে বাঁচাতে সাহায্যের আবেদন

আপডেট : ০৭ জানুয়ারি ২০১৯, ১৬:৫৭

১০ বছরের শিশু রিয়াবুল শিকদার। এ বয়সে বন্ধুদের সঙ্গে যার খেলার মাঠ দাপিয়ে বেড়ানোর কথা কিন্তু ঘাতক ব্যাধি ক্যান্সার তাকে আটকে রেখেছে হাসপাতালের বিছানায়। গত এক মাস যাবৎ সে ভারতের চেন্নাই এ্যপোলো ক্যান্সার ইনিস্টিটিউটে চিকিৎসাধিন। সে নড়াইলের কালিয়া উপজেলার পুটিমারী গ্রামের হেমায়েত আলী শিকদারের ছোট ছেলে।
 
রিয়াবুলের পিতা হেমায়েত শিকদারের সঙ্গে কথা বলে জানা যায়, পুটিমারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির মেধাবী ছাত্র রিয়াবুল মাস দুয়েক আগে বাম হাতের নিচে ব্যাথার কথা জানায়। প্রথমে খুলনা ও পরে গোপালগঞ্জ গিয়ে ডাক্তার দেখায় এবং একাধিক পরীক্ষা-নিরীক্ষা করে জানতে পারে তার শরীরে ক্যান্সার বাসা বেধেছে। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে গেলে ডাক্তাররা বলেছেন, চিকিৎসার মাধ্যমে তার ক্যান্সার নিরাময় সম্ভব। যত দ্রুত সম্ভব তাকে ভারতে পাঠানোর পরামর্শ দেন।

আরও পড়ুনঃ খুলনায় কৃষকের দুই হাতের কব্জি ও পায়ের রগ কেটে দিয়েছে সন্ত্রাসীরা

কৃষক বাবা হেমায়েত তার শেষ সম্বল জমি বিক্রি করে ছেলেকে ভারতের চেন্নাই পাঠিয়েছেন গত একমাস আগে। তাকে মোট ছয়টি কেমো থেরাপি দেওয়ার প্রয়োজন। রিয়াবুলকে এখন পর্যন্ত দুটি কেমো দেওয়া হয়েছে। সে জন্য প্রচুর অর্থের প্রয়োজন। কিন্তু দরিদ্র কৃষক বাবার পক্ষে আর রিয়াবুলের চিকিৎসার খরচ বহন করা সম্ভব হচ্ছে না। তাই একজন অসহায় পিতা তার আদরের ছোট ছেলেটির প্রাণ বাঁচাতে সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের কাছে সাহায্য কামনা করেছেন। 

তাকে সাহায্য পাঠানোর জন্য বিকাশ নম্বর - ০১৭৬৫৫১৬১৯৬ (পার্সোনাল)।

ইত্তেফাক/নূহু