ইংল্যান্ডের টেস্ট দলে রবিনসন

আপডেট : ০৯ আগস্ট ২০২০, ২১:০২

পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের দ্বিতীয় টেস্টের দলে ডাক পেয়েছেন ২৬ বছর বয়সি পেসার ওলি রবিনসন। সাউদাম্পটনে দ্বিতীয় টেস্ট শুরু হবে আগামী ১৩ আগস্ট। বব উইলস ট্রফিতে ক্যান্টবুরিতে কেন্টের বিপক্ষে সাসেক্সের হয়ে খেলা এই পেসারকে ইতিমধ্যে ক্লাব দল থেকে সরিয়ে নেওয়া হয়েছে। জীবাণুমুক্ত পরিবেশের মধ্যে থাকা টেস্ট দলের সঙ্গে আজ সোমবার যোগ দিবেন ৫৭টি প্রথম শ্রেণির ম্যাচে ২৪৪ উইকেট পাওয়া রবিনসন। গেল মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ইংল্যান্ড দলেও ছিলেন রবিনসন। ঐ সিরিজের পিছিয়ে পড়েও ২-১ ব্যবধানে জিতে নেয় ইংলিশরা। কাউন্টিতে হ্যাম্পশায়ারের বিপক্ষে প্রথম রাউন্ডের দুই ইনিংসে ৬৫ রানে ৮ উইকেট শিকার করেন ২৬ বছর বয়সি ডানহাতি পেসার রবিনসন।