নাটোরে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার

আপডেট : ০৭ জানুয়ারি ২০১৯, ১৭:০৬

নাটোর সদরের তেবাড়িয়া এলাকা থেকে অস্ত্রসহ ৬ ডাকাতকে গ্রেফতার​ করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ধারালো অস্ত্রসহ ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়। সোমবার ভোরে নাটোর-বাগাতিপাড়া সড়কের মোহনপুর বটতলা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈকত হাসান জানান, 'ভোরে নাটোর-বাগাতিপাড়া সড়কের মোহনপুর বটতলা এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল ওই এলাকায় অভিযানে যান। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় তাদের ঘেরাও করে পুলিশ ৬ ডাকাতকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে হাঁসুয়া, লাঠি, দড়ি ও লোহার রডসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করে।'

গ্রেফতারকৃতরা হলেন, রাজশাহীর বাঘা উপজেলার খায়েরহাট গ্রামের মোলাম দালালের ছেলে ইন্টু দালাল, কলিগ্রাম গ্রামের রণজিত আলী প্রামাণিকের ছেলে বাবু প্রামাণিক ও খাগরবাড়ি গ্রামের শহিদুল কারিগরের ছেলে সোহেল রানা, চারঘাট থানার বাটিকামারি গ্রামের চাঁদ মোহাম্মদের ছেলে আবুল কালাম, মুংলি গ্রামের মৃত আমিরুল ইসলামের ছেলে রাসেল আহম্মেদ এবং নাটোরের লালপুর থানার মিয়াপুর গ্রামের মাজদার হোসেনের ছেলে আফজাল হোসেন।

আরও পড়ুনঃ ক্যান্সারে আক্রান্ত শিশু রিয়াবুলকে বাঁচাতে সাহায্যের আবেদন

পুলিশ জানায়, গেফতারকৃতদের বিরুদ্ধে নাটোর ও রাজশাহীর বিভিন্ন থানায় হত্যা, চুরি, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন মামলা রয়েছে। তারা সকলেই আন্তঃজেলা ডাকাত দলের সদস্য।

ইত্তেফাক/নূহু