শ্রীমঙ্গল (মৌলভীবাজার) সংবাদদাতা
শ্রীমঙ্গলে রবিবার চা-শ্রমিক বিপুল তন্তবায় (৪৫) ও তার স্ত্রী অলকা তন্তবায়ের (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। বিপুল ও অলকার বড় মেয়ে শুভা তন্তবায় (১৪) জানায়, শনিবার রাতে তার বাবা-মা ও ছোট ভাই এক সঙ্গে ঘুমাতে যান। তারা দুই বোন পাশের ঘরে ঘুমায়। ভোরে ছোট ভাইয়ের চিত্কার শুনে তার ঘুম ভাঙে। ঘুম থেকে উঠে ঘরের ভেতরে বাবা-মায়ের লাশ দেখতে পায়।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক দুলাল বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিবারের সদস্য ও অন্যদের সাক্ষ্য গ্রহণসহ বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
