বরিশাল অফিস
বরিশালের নথুল্লাবাদ বাস টার্মিনালে বাসের কাউন্টারে শনিবার রাতে চাঁদাবাজির সময় একজনকে গ্রেফতার করেছে বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানা পুলিশ।
বিএমপির উপ-পুলিশ কমিশনার (উত্তর) খাইরুল আলম জানান, বাস টার্মিনালে চাঁদাবাজি রুখতে পুলিশ আগে থেকেই নানাভাবে চেষ্টা চালিয়ে আসছিল। ঐ রাতে বিএমএফ পরিবহনে অভিযান চালিয়ে চাঁদাবাজির সময় মো. কামরুল হাসান (৩১) নামের এক চাঁদাবাজকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে চাঁদাবাজি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
