শেরপুরে দুই পক্ষের সংঘর্ষে নিহত এক

আপডেট : ০৯ আগস্ট ২০২০, ২১:৪০
শেরপুর (বগুড়া) সংবাদদাতা শেরপুরে তুচ্ছ ঘটনা নিয়ে রবিবার দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহতের নাম মো. আসাদুল ইসলাম (৫৫)। তিনি উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের খন্দকারটোলা গ্রামের ওসমান আলীর ছেলে। শেরপুর থানার ওসি মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় হত্যামামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি ঘটনায় জড়িতদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলেও দাবি করেন এই পুলিশ কর্মকর্তা।