সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (সাফা) এর ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন এ কে এম দেলোয়ার হোসেন এফসিএমএ। শনিবার সাফার ৬৩তম বোর্ড মিটিংয়ে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। নিয়মানুযায়ী তিনি ২০২১ সালে সাফার প্রেসিডেন্ট নির্বাচিত হবেন। সার্কভুক্ত অঞ্চলের আটটি দেশের পেশাদার হিসাববিদদের সংগঠন হলো সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (সাফা) যা ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হয়। জনস্বার্থে ও অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে হিসাব বিজ্ঞান পেশার মান বজায় রেখে এর প্রসারের জন্য এই সংগঠনটি কাজ করে যাচ্ছে। এ কে এম দেলোয়ার হোসেন ২০০৪ এবং ২০১৩ সালে দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) এর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৪ সালে কনফেডারেশন অব এশিয়ান অ্যান্ড প্যাসিফিক অ্যাকাউন্ট্যান্টস (কাপা) এর বোর্ড সদস্য এবং স্ট্র্যাটেজিক কমিটির সদস্য নির্বাচিত হন।—প্রেস বিজ্ঞপ্তি
