দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদ্যাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের সভা কক্ষে এ সভা হয়। ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের দিনে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, বেসরকারি ভবন ও বিভিন্ন প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। মসজিদে দোয়া মাহিফল, মন্দির, পেগোডা ও গির্জায় প্রার্থনাসহ যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদ্যাপনের জন্য নানা কর্মসূচি গ্রহণ করা হয় সভায়। এতে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু প্রমুখ।
