করোনা আক্রান্ত দিনাজপুরের জেলা জজ ও তার স্ত্রীকে ঢাকায় স্থানান্তর

আপডেট : ১০ আগস্ট ২০২০, ০০:০১

স্টাফ রিপোর্টার, দিনাজপুর 

করোনা আক্রান্ত দিনাজপুর জেলা ও দায়রা জজ আজিজ আহমেদ ভুঁইয়া ও তার স্ত্রী মৌসুমী আক্তারকে গতকাল রবিবার বিকালে বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টারযোগে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। ঢাকায় তাদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুছ জানান, করোনা উপসর্গ দেখা দেওয়ায় গত ৪ আগস্ট নমুনা সংগ্রহ করা হয় দিনাজপুরের জেলা ও দায়রা জজ আজিজ আহমেদ ভুঁইয়া (৫২) ও তার স্ত্রী মৌসুমী আক্তারের (৪৫)। ৫ আগস্ট প্রাপ্ত রিপোর্টে তাদের দুই জনেরই করোনা পজিটিভ শনাক্ত হয়। এরপর শারীরিক বিভিন্ন জটিলতা দেখা দেওয়ায় তাদের দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপরও জেলা ও দায়রা জজের শারীরিক জটিলতা দেখা দেওয়ায় গতকাল তাদের দুই জনকেই ঢাকায় পাঠানো হয়।