স্টাফ রিপোর্টার, রংপুর
কবি ও ছড়াকার এ কে এম শহীদুর রহমান বিশু (৭৯) গতকাল রবিবার ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি তিন পুত্র ও দুই কন্যা রেখে গেছেন। কেরামতিয়া মসজিদ মাঠে মরহুমের জানাজা শেষে মুন্সীপাড়া কবরস্থানে স্ত্রীর কবরের পাশে তাকে শায়িত করা হয়।
