ওয়াশিংটন ডিসিতে গুলি একজন নিহত, আহত ২০

আপডেট : ১০ আগস্ট ২০২০, ০১:২০

ইত্তেফাক ডেস্ক

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে গুলিতে একজন নিহত এবং ২০ জন আহত হয়েছেন। গতকাল রবিবার ওয়াশিংটন ডিসির দক্ষিণ-পূর্বে অনুমোদনহীন কিছু লোকের সমাবেশে অন্তত তিনজন বন্দুকধারী গুলি চালান বলে মেট্রোপলিটন পুলিশের প্রধান নিউজহ্যাম এবং মেয়র মুরিয়েল বাউজার এক সংবাদ সম্মেলনের জানিয়েছেন। নিহত ব্যক্তিটি যুবক। এছাড়া আহতদের মধ্যে এক পুলিশ কর্মকর্তার অবস্থা আশংকাজনক। করোনা ভাইরাসের নিষেধাজ্ঞার মধ্যেও ঐ সমাবেশে ৫০ জনের বেশি মানুষ অংশ নিয়েছিলেন। কোভিড মহামারীর সময়ে এই ধরনের সমাবেশ বিপজ্জনক বলে উল্লেখ করেছেন নিউজহ্যাম। -রয়টার্স