বহুনির্বাচনি প্রশ্নের উত্তরের জন্য গুরুত্বপূর্ণ তথ্যাবলি
হিসাববিজ্ঞান
মোহাম্মদ জয়নাল আবেদীন
প্রভাষক-হিসাববিজ্ঞান বিভাগ
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
প্রিয় শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও। আজ তোমাদের হিসাববিজ্ঞান প্রথমপত্রের হিসাববিজ্ঞান পরিচিতি অধ্যায়ের বহুনির্বাচনি প্রশ্নের উত্তরের জন্য গুরুত্বপূর্ণ তথ্যাবলি নিয়ে আলোচনা করবো।
হিসাববিজ্ঞান প্রক্রিয়ায় অন্তর্ভূক্ত থাকে -লেনদেন চিহ্নিতকরণ।
হিসাববিজ্ঞানকে বলা হয় - ব্যবসায়ের ভাষা।
IAS এর বর্তমান নাম -IFRS.
হিসাবরক্ষণের প্রধান কাজ - আর্থিক লেনদেন লিপিবদ্ধকরণ।
শেয়ারহোল্ডার ও বিনিয়োগকারীগণ হিসাববিজ্ঞান তথ্যাবলীর - বহি:স্থ ব্যবহারকারী।
হিসাবরক্ষণের প্রধান উদ্দেশ্য- লেনদেন লিপিবদ্ধ করা।
হিসাববিজ্ঞানের প্রধান উদ্দেশ্য - সংশ্লিষ্ট পক্ষসমূহকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা।
প্রতিটি লেনদেন প্রতিষ্ঠানের - আর্থিক অবস্থার পরিবর্তন আনে।
যদি কোন লেনদেনের মাধ্যমে কারবারের সম্পত্তি এবং দায়/মালিকানা স্বত্বের মোট মূল্যের পরিবর্তন ঘটে তখন এরূপ পরিবর্তনকে ? পরিমাণগত বা নীট পরিবর্তন বলে।
পরিমাণগত বা নীট পরিবর্তনের ফলে উদ্বৃত্তপত্রের উভয় দিকে - মোট যোগফলের পরিবর্তন হয়।
শুধু সম্পত্তি, শুধু দায় অথবা শুধু মালিকানা স্বত্বের কাঠামোর পরিবর্তন ঘটে থাকে তখন এরূপ পরিবর্তনকে - গুণগত বা কাঠামোগত পরিবর্তন বলে।
কাঠামোগত/গুণগত পরিবর্তনের ফলে উদ্বৃত্তপত্রের যে কোন একদিকের - মোট যোগফলের পরিবর্তন হয়।
হিসাব নিকাশের ভিত্তির উপর নির্ভর করে লিপিবদ্ধ করা হয় - আর্থিক ঘটনা।
ডেবিট বলতে বোঝায় - সম্পদ বৃদ্ধি,ব্যয় বৃদ্ধি,দায় হ্রাস,মুলধন হ্রাস ও আয় হ্রাস।
ক্রেডিট বলতে বোঝায়- আয় বৃদ্ধি, দায় বৃদ্ধি, মুলধন বৃদ্ধি, সম্পদ হ্রাস ও ব্যয় হ্রাস।
“Every debit must have a corresponding credit and vice versa” এ উক্তিটির প্রবক্তা -R.N. Charter.
পাবলিক একাউন্টেট যে সকল সেবা প্রদান করে - নিরীক্ষণ, কর ব্যবস্থাপনা ও ব্যবস্থাপকীয় পরামর্শ।
সর্বজন স্বীকৃত হিসাববিজ্ঞান নীতিমালা হল - এক সেট আদর্শ ও নীতিমালা যা আর্থিক প্রতিবেদন প্রস্তুতিতে ব্যবহূত হয়।
প্রধান ক্যাশিয়ার কর্তৃক খুচরা ক্যাশিয়ারকে টাকা প্রদান করা হলে -দৃশ্যমান লেনদেন/অভ্যন্তরীণ লেনদেন/নগদ লেনদেন সংগঠিত হয়।
হিসাববিজ্ঞানে দুটি নিয়মে আয়-ব্যয় নির্ধারণ করা যায়। এই নিয়ম দুটিকে বলে - নগদান ভিত্তি ও বকেয়া ভিত্তি।
বাংলাদেশে প্রচলিত হিসাবের আদর্শ মান - BAS.
বিনিয়োগকারীগণ হিসাববিজ্ঞান তথ্য ব্যবহার করে -শেয়ার ক্রয়,অধিকারে রাখা অথবা বিক্রয় করার সিদ্ধান্ত গ্রহণের জন্য।
হিসাবরক্ষণকে আধুনিক হিসাববিজ্ঞানের ভাষায় বলা হয় - লিপিবদ্ধকরণ অংশ।
হিসাবরক্ষণের প্রধান কাজ - আর্থিক লেনদেন লিপিবদ্ধ করা।
