বৈষম্য-অবিচারের প্রতি ধৈর্য দেখিয়ে দেশের ক্ষতি হয়েছে: অমর্ত্য সেন

আপডেট : ০৭ জানুয়ারি ২০১৯, ১৯:৪৪

‘বৈষম্য এবং অবিচারের প্রতি ধৈর্য দেখিয়েই ভারতের এই অবস্থা। এখন অস্থিরতাই পুণ্য।’ সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন।

এমনিতেই ভারতের বর্তমান পরিস্থিতি নিয়ে মাঝেমধ্যেই সরব হন তিনি। প্রশ্ন তোলেন- মোদী সরকারের আর্থিক নীতি নিয়েও। এবার আবার সমালোচনার সুর শোনা গেল তার গলায়।

আগেই প্রবীণ অভিনেতা নাসিরুদ্দিন শাহের পাশে দাঁড়িয়েছেন অমর্ত্য। এই সাক্ষাৎকারেও সেই ব্যাপারটিকে আরো বড় আকারে তুলে ধরলেন তিনি। নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গ তুলে তার দাবি, তিনিও নাসিরুদ্দিনের মতো লাঞ্ছনার শিকার হয়েছেন।

আরো পড়ুন: স্ত্রীকে অশালীন মন্তব্য, থানায় ঢুকে যুবককে মারধর

অমর্ত্য সেনকে নিয়ে তৈরি ছবি ‘নালন্দা’ মুক্তি পায়নি। সে প্রসঙ্গ তুলে তিনি বলেন, প্রতিটি মানুষের মত প্রকাশের স্বাধীনতা আছে। সেটাকে বাধা দেওয়া উচিত নয়।

নালন্দা ছবিটি তো শিক্ষা বিষয়ক। এর সঙ্গে ধর্মের যোগ কোথায়? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, নালন্দার সঙ্গে ধর্মের যোগ আছে। এটি ভারতের একটি বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান। তাছাড়া এটির সঙ্গে বৌদ্ধ ধর্মও জড়িত। যেভাবে নালন্দা পরিচালিত হওয়া উচিত সেভাবে হচ্ছে না। ছাত্রের সংখ্যাও কমছে। আগে বছরে একশো জন পড়ুয়া আসতেন। এখন সেটা কুড়ির কাছাকাছি।

ইত্তেফাক/বিএএফ