মেহেরপুরে পুকুরে পড়ে শিশুর মৃত্যু

আপডেট : ১০ আগস্ট ২০২০, ২১:১৮

মেহেরপুর জেলার গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নের হাড়াভাঙ্গা গ্রামে পুকুরের পানিতে ডুবে নিলুফা খাতুন (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। 

শিশু নিলুফা খাতুন হাড়াভাঙ্গা গ্রামের পশ্চিমপাড়ার মিন্টু হোসেনের মেয়ে। 

সোমবার সন্ধ্যা ৬টার দিকে বাড়ির পার্শ্বের একটি পুকুর থেকে শিশু নিলুফার ভাসমান মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। 

নিলুফা খাতুনের মা তাসলিমা খাতুন জানান, আমার মেয়ে দুপুর ৩টার দিকে বাড়ির নিকটে একটি পুকুর পাড়ে খেলা করছিল। এসময় আমি বাড়ির কাজ করছিলাম। ৩ ঘণ্টা যাবত খোঁজাখুঁজির একপর্যায়ে সন্ধ্যায় বাড়ির পাশের পুকুরে তার মরদেহ ভাসতে দেখে খবর দেয় কয়েকজন।

ইত্তেফাক/জেডএইচ