বাজিতপুরে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে দুই কিশোরের মৃত্যু

আপডেট : ১০ আগস্ট ২০২০, ২২:১১

সোমবার বিকালে বাজিতপুর উপজেলার বলিয়ারদী ইউনিয়নের শাপলেঞ্জা গ্রামে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে দুই কিশোরের মর্মান্তিক মৃত্যু এবং আরো দুই কিশোর মারাত্মক আহত হয়ে হাসপাতালে চিকিত্সাধীন আছে। নিহত দুই কিশোর হচ্ছে— শাপলেঞ্জা গ্রামের ভ্যানগাড়ি চালক হাবলু মিয়ার ছেলে নাইম (১৫) এবং মোশাররফ হোসেনের ছেলে ওয়ার্কশপ শ্রমিক সিয়াম মিয়া (১৪) । হাসপাতালে চিকিত্সাধীন দুই কিশোর হচ্ছে—জাহিদ হোসেন (১৭) এবং সাব্বির মিয়া (১৬) । জানা গেছে, রাস্তায় রাখা ভ্যান গাড়িটি চার বন্ধু মিলে চালাচ্ছিল। হঠাত্ করে গাড়িটি নিয়ন্ত্রণ হারালে রাস্তার ধারে থাকা পিডিবির বাঁশের খুঁটিতে ঝুলিয়ে রাখা বৈদ্যুতিক তারসহ ভ্যানগাড়ি রাস্তার পাশের জলাশয়ে পড়ে যায়। চার কিশোর অবস্থার ভয়াবহতা বুঝতে না পেরে সঙ্গে সঙ্গে ভ্যানগাড়ি তোলার জন্য জলাশয়ে নেমে পড়ে। সঙ্গে সঙ্গে নাইম ও সিয়াম বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মারা যায়।